IQNA

ইরাকের প্রখ্যাত চিন্তাবিদের ইন্তেকাল

18:58 - March 06, 2016
সংবাদ: 2600396
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রখ্যাত চিন্তাবিদ ‘তাহা জাবের আল আলওয়ানি’ ৮০ বছর বয়সে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইরাকের প্রখ্যাত চিন্তাবিদের ইন্তেকাল
বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্র ইসলামী বিশ্ববিদ্যালয় "কর্ডোবা"র প্রধান এবং ইসলামী চিন্তাধারা ইন্টারন্যাশনাল সেন্টারের প্রধান তাহা জাবের আল আলওয়ানি৮০ বছর বয়সে অসুস্থতার কারণে ৪র্থ মার্চে মৃত্যুবরণ করেছেন।

গতকাল (৫ই মার্চে) যুক্তরাষ্ট্রে জাবের আল আলওয়ানিকে দাফন করা হয়। তিনি ১৯৩৫ সালের ৪র্থ মার্চে ইরাকের ফাল্লুজা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া এবং আইন অনুষদ থেকে উসুলের ওপর পিএইচডি গ্রহণ করেন। অসুস্থতার কারণে গত শুক্রবার তিনি ইন্তেকাল করেন।

iqna


captcha