IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ:

দায়েশ ইরাকের সকল মানুষের ওপর অত্যাচার করেছে/ লেবাননের স্বার্থ ভুলে গেছে আরব দেশগুলো

23:28 - March 06, 2016
সংবাদ: 2600399
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: শিয়া ও সুন্নি মুসলমান সহ ইরাকের সকল জনগণের ওপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অত্যাচার করেছে। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ শিয়াদের ওপর যে অত্যাচার করেছে, তার থেকেও অধিক অত্যাচার করেছে সুন্নিদের ওপর।
দায়েশ ইরাকের সকল মানুষের ওপর অত্যাচার করেছে/ লেবাননের স্বার্থ ভুলে গেছে আরব দেশগুলো

বার্তা সংস্থা ইকনা: আজ রোববার (৬ষ্ঠ মার্চ) শহীদ আলী ফাইয়াজের সম্মাননা অনুষ্ঠানে এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেন: শহীদ আলী ফাইয়াজ লেবাননের যুবক প্রজন্মের আদর্শ ছিলেন।
নাসরুল্লাহ গুরুত্বারোপ করে বলেন: ইস্রায়েলিদের দ্বারা আরবি শাসকগণ প্রতিনিয়ত অপমানিত হচ্ছে। যায়নবাদীরা নিরীহ ফিলিস্তিনীবাসীদের বসতবাড়ি দখল করে তাদেরকে স্থানচ্যুত করছে এবং তাদের ওপর অমানবিক অত্যাচার করছে। অথচ আরব দেশ সমূহ যায়নবাদীদের এসকল অত্যাচারের কোন প্রতিবাদ করছে না।
এছাড়াও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলো লেবাননের স্বার্থ ভুলে গেছে।
তিনি আরো বলেন, যারা মনে করে আরব দেশগুলো লেবাননকে রক্ষা করবে তারা কল্পনার জগতে আছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের বিরুদ্ধে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ কৌশলের জন্য অপেক্ষা করলে আজ লেবাননের ভাগ্যেও তাই হতো যা হয়েছে ইসরাইলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের ভাগ্যে।
গত বুধবার পিজিসিসি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে কালো তালিকাভুক্ত করেছে। তার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বললেন।
iqna


captcha