IQNA

শেষ জামানায় পবিত্র কাবা ধ্বংস করা হবে

23:17 - March 09, 2016
সংবাদ: 2600419
আন্তর্জাতিক ডেস্ক: আবু হুরাইরা রাসূল(সা.) থেকে বর্ণনা করেছেন, শেষ জামানায় হাবাশার লোকেরা পবিত্র কাবা ধ্বংস করবে এবং তারা কাবার গুপ্তধনকে বের করে নিয়ে যাবে।
শেষ জামানায় পবিত্র কাবা ধ্বংস করা হবে
শাবিস্তান বার্তা সংস্থার বরাত দিয়ে ইকনা'র রিপোর্ট: আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখতে পাচ্ছি যে শেষ জামানায় হাবাশি এক লোক যার মাথার চুল পড়ে গেছে এবং পায়ের পাতা চিকন সে কাবা ঘর ধ্বংস করছে।

আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, খারাপ লোকেরা ভাল লোকদের পর ১২০ বছর হুকুমত করবে। তবে কেউ তাদের প্রথম জনের নাম বলতে পারে নি।

তিনি আরও বলেন: সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর পৃথিবীর মানুষ ১২০ বছর অবশিষ্ট থাকবে।

আব্দুল্লাহ ইবনে ওমর রাসূল(সা.) থেকে বর্ণনা করেছেন: দাব্বাহ সূর্য ওঠার পর আবির্ভূত হবেন এবং তিনি প্রথমে ইবলিসকে হত্যা করবেন। তারপর ৪০ বছর মু’মিনগণ সুখে শান্তিতে বসবাস করবেন। তারা যা আরজু করবেন তাই পাবেন এবং কোন জুলুম অত্যাচার থাকবে না। তখন সব কিছুই আল্লাহর আনুগত্য করবে।

তখন মুমিনরা আনন্দের সাথে আর কাফেররা বাধ্য হয়ে আল্লঅহর আনুগত্য করবে। সে সময়ে হিংস্র পশুরাও অন্যান্য পশু পক্ষিকর উপর হামলা করবে না এবং তাদেরকে খাবে না। মোটকথা সকলেই শান্তির সাথে জীবন-যাপন করবে।

দাব্বাহ তথা ইমাম মাহদীর(আ.) আগমনের পর চল্লিশ বছল ধরে মু’মিনদের সন্তান দুনিয়াতে আসতে থাকবে এবং তাদের মধ্যে কেউ মৃত্যু বরণ করবে না। ৪০ বর পর তাদের মধ্যে মৃত্যু আসতে থাকবে এবং তখন আল্লাহ যাদেরকে ভাল মনে করবেন পৃথিবীতে রাখবেন আর যাদেরকে ইচ্ছা পরকালে নিয়ে যাবেন। তখণ মু’মিনদের সংখ্যা এত কম হয়ে যাবে যে কাফেররা বলবে আমরা তো মু’মিনদের বৃদ্ধি দেখে ভয় পেয়ে গিয়েছেলাম এখন দেখছি তারা আবার শেষ হয়ে যাচ্ছে।

তখণ কাফেররা নিজেদের মা বোনের সাথে জেনা করবে এবং তারা রাস্তাঘাটে তাদের মা বোন এবং মেয়েদের সাথে জেনা করবে। তখণ মু’মিনরা বলবে তোমরা রাস্থা ঘাটে এমন জঘণ্য কাজ না করলে ভাল করতে। এভঅবে পৃথিবীতে জারজ সন্তানে ভরে যাবে এবং বৈধ সন্তানের আর কোন খোজ পাওয়া যাবে না। এরপর তারা এভঅবে কিছু দিন পৃথিবীতে থাকবে। তার পর ৩০ বছল আল্লঅহ সকল মহিলাদেরকে বন্ধা করে দিবেন এবং তারা কোন সন্তান জন্ম, দিতে পারবে না। আর তার পর কিয়ামত চলে আসবে।

captcha