IQNA

বার্মিংহামে আবিষ্কৃত প্রাচীন কুরআনের সাথে পরিচিত হবে ইংল্যান্ডের জনগণ

23:22 - March 10, 2016
সংবাদ: 2600427
আন্তর্জাতিক ডেস্ক: বার্মিংহাম লুনার সোসাইটি (Lunar Society of Birmingham) সিদ্ধান্ত গ্রহণ করেছে বার্মিংহামে আবিষ্কৃত প্রাচীন কুরআনের সাথে সেদেশের জনগণকে পরিচয় করিয়ে দেবে।
বার্মিংহামে আবিষ্কৃত প্রাচীন কুরআনের সাথে পরিচিত হবে ইংল্যান্ডের জনগণ
বার্তা সংস্থা ইনকা: বার্মিংহাম লুনার সোসাইটি এক প্রদর্শনের ব্যবস্থা করেছে। উক্ত প্রদর্শন ২৪শে মার্চে বার্মিংহাম আর্ট গ্যালারি অনুষ্ঠিত হবে। কুরআন শরীফের প্রাচীনতম পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলীর টিকিট সংগ্রহ করে প্রদর্শনে অংশগ্রহণ করতে হবে।

কয়েক মাস পূর্বে বার্মিংহামে আবিষ্কৃত প্রাচীন কুরআনের আলোকে বক্তৃতা পেশ করবেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্যাডবেরী লাইব্রেরীর পরিকল্পনা পরিচালক সারাহ কিলিরু

এ প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা অতি নিকট থেকে পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি দেখতে পারবে।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে দীর্ঘ দিন যাবত অন্যান্য প্রাচীন গ্রন্থের সাথে পবিত্র কুরআনের উক্ত পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। এতদিন কেউ এই কুরআন শরীফের গুরুত্বের ব্যাপারে জানত না। সম্প্রতি ইতালীয় গবেষক আলবা বালিদানএই পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার পর এর গুরুত্ব সকলের নিকট খুটে উঠেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেডিওকার্বন পরীক্ষা করে জানা গিয়েছে উক্ত কুরআন শরীফটি হিজরি সানের প্রথম শতকের প্রথমার্ধের অন্তর্গত।

iqna


captcha