
কয়েক মাস পূর্বে বার্মিংহামে আবিষ্কৃত প্রাচীন কুরআনের আলোকে বক্তৃতা পেশ করবেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্যাডবেরী লাইব্রেরীর পরিকল্পনা পরিচালক ‘সারাহ কিলিরু’।
এ প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীরা অতি নিকট থেকে পবিত্র কুরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি দেখতে পারবে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে দীর্ঘ দিন যাবত অন্যান্য প্রাচীন গ্রন্থের সাথে পবিত্র কুরআনের উক্ত পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। এতদিন কেউ এই কুরআন শরীফের গুরুত্বের ব্যাপারে জানত না। সম্প্রতি ইতালীয় গবেষক ‘আলবা বালিদান’ এই পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার পর এর গুরুত্ব সকলের নিকট খুটে উঠেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেডিওকার্বন পরীক্ষা করে জানা গিয়েছে উক্ত কুরআন শরীফটি হিজরি সানের প্রথম শতকের প্রথমার্ধের অন্তর্গত।