IQNA

গায়ানায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

6:12 - March 12, 2016
সংবাদ: 2600433
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: দক্ষিন আমেরিকায় অবস্থিত গায়ানা’র রাজধানী ‘জর্জ টাউনে’ ৩৮ জন প্রতিদ্বন্দীর অংশগ্রহণের মধ্য দিয়ে হেফজ ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Hqmi.org এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গায়ানা ইসলামি সংস্থা’র উদ্যোগে এবং বিশ্ব হেফজে কুরআন সংস্থার সহযোগিতা জর্জটাউনের ইন্টারন্যাশনাল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।

৩৮ জন পুরুষ প্রতিদ্বন্দীর অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা কিরাত (প্রথম ১০ পারা) ও হেফজ (১০, ৫, ২ ও ৩০তম পারা) দুই বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

৪ সদস্য বিশিষ্ট একটি টিম এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এতে গায়ানা ইসলামি সংস্থার প্রধান ফায়সাল ফিরোজ ও এদেশের ইসলামিক ইনস্টিটিউটের প্রধান শাইখ আব্দুল আলিম রাহিমসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কুরআন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।#3482544


captcha