IQNA

তিউনিসিয়ায় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে হস্ত লিখিত কুরআন শরীফের মোড়ক উন্মোচন

22:37 - March 12, 2016
সংবাদ: 2600437
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ায় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে হস্ত লিখিত ‘মুসহাফে শরীফ’ (পবিত্র কুরআন) এবং সহীহ বুখারি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
তিউনিসিয়ায় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে হস্ত লিখিত কুরআন শরীফের মোড়ক উন্মোচন

বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ার আলেম এবং ইসলামী চিন্তাবিদ মরহুম শেখ মুহাম্মাদ সালেহ নিফারের ব্যক্তিগত লাইব্রেরীর অন্তর্গত হস্ত লিখিত মুসহাফে শরীফএবং সহীহ বুখারির মোড়ক উন্মোচন করা হয়েছে।

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ অনুষ্ঠানে তিউনিসিয়ার ইরানের রাষ্ট্রদূত বুরুজেরদী, তিউনিসিয়ায় ইরানী দূতাবাসের সদস্যগণ এবং তিউনিসিয়ায় ইরানী দূতাবাসের সাংস্কৃতিক প্রতিনিধি মুহাম্মাদ আসাদী মুওহেদউপস্থিত ছিলেন।

হস্ত লিখিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে তিউনিস ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাল নিফারবক্তৃতা পেশ করেন। তিনি তার বক্তৃতায় উক্ত গ্রন্থ দুটি সংস্করণের কারণে ইরানের জাতীয় গ্রন্থের সকল কর্মচারী ও কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদুত সমাপনী বক্তৃতা পেশ করেন। তিনি ইরানী সংস্কৃতি ও সভ্যতার অভিজ্ঞতা এবং তিউনিসিয়া ও ইরানের সংস্কৃতির মিলের আলোকে আলোচনা করেন।

সর্বশেষে ইরানের জাতীয় গ্রন্থাগারের প্রচেষ্টায় হস্তলিখিত প্রাচীন কুরআন শরীফ ও সাহীহ বুখারির ব্যয়বহুল সংস্কৃরকৃত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

iqna


captcha