
বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ার আলেম এবং ইসলামী চিন্তাবিদ মরহুম শেখ মুহাম্মাদ সালেহ নিফারের ব্যক্তিগত লাইব্রেরীর অন্তর্গত হস্ত লিখিত ‘মুসহাফে শরীফ’ এবং সহীহ বুখারি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ অনুষ্ঠানে তিউনিসিয়ার ইরানের রাষ্ট্রদূত বুরুজেরদী, তিউনিসিয়ায় ইরানী দূতাবাসের সদস্যগণ এবং তিউনিসিয়ায় ইরানী দূতাবাসের সাংস্কৃতিক প্রতিনিধি ‘মুহাম্মাদ আসাদী মুওহেদ’ উপস্থিত ছিলেন।
হস্ত লিখিত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে তিউনিস ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি ‘হাল নিফার’ বক্তৃতা পেশ করেন। তিনি তার বক্তৃতায় উক্ত গ্রন্থ দু’টি সংস্করণের কারণে ইরানের জাতীয় গ্রন্থের সকল কর্মচারী ও কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদুত সমাপনী বক্তৃতা পেশ করেন। তিনি ইরানী সংস্কৃতি ও সভ্যতার অভিজ্ঞতা এবং তিউনিসিয়া ও ইরানের সংস্কৃতির মিলের আলোকে আলোচনা করেন।
সর্বশেষে ইরানের জাতীয় গ্রন্থাগারের প্রচেষ্টায় হস্তলিখিত প্রাচীন কুরআন শরীফ ও সাহীহ বুখারির ব্যয়বহুল সংস্কৃরকৃত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।