IQNA

হযরত ফাতিমা যাহরা তার জামানার ইমামের পূর্ণ আনুগত্য করেছিলেন/ কেন ফাতেমা যাহরা (আ.) তাকে রাতের আধারে দাফনের ওসিয়াত করেন?

22:41 - March 12, 2016
সংবাদ: 2600438
আন্তর্জাতিক ডেস্ক: আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য বলেন, মা ফামিতাকে(আ.) ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক জীবনে আদর্শ গ্রহণ করে জামানার ইমামের পূর্ণ আনুগত্য করা সম্ভব।
হযরত ফাতিমা যাহরা তার জামানার ইমামের পূর্ণ আনুগত্য করেছিলেন/ কেন ফাতেমা যাহরা (আ.) তাকে রাতের আধারে দাফনের ওসিয়াত করেন?
শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরআনের সরাসরি নির্দেশের ভিত্তিতে রাসূলের আহলে বাইতকে (আ.) ভালবাসা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। মা ফাতিমা যাহরা(আ.) রাসূলের আহলে বাইতের সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম নিদর্শন সুতরাং তার প্রতি ভালবাসা পোষণ করা সবার উপর ফরজ।
পবিত্র কোরআনে বলা হয়েছে: "قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى"
হে রাসূল! আপনি বলে দিন, আমি আমার রেসালাতের বিনিময়ে আমার নিকটাত্মীয়ের ভালবাসা ছাড়া আর কিছুই চাই না।
ভালবাসা এবং মহব্বতের একটি বড় দৃষ্টান্ত হচ্ছে তাদের সকল নির্দেশের অনুসরণ করা।
সঠিক আদর্শ অনুসরণ করলে মানুষ সফলতায় পৌছাতে পারবে। আল্লাহ বলেছেন, "لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ"  তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
হুজ্জাতুল ইসলাম লাতিফি বলেন, ইমাম মাহদী(আ.) বলেছেন, "فِي ابْنَةِ رَسُولِ اللَّهِ(ص) لِي أُسْوَةٌ حَسَنَة"   রাসূলের কন্যা মা ফাতিমার মধ্যে রয়েছে আমার জন্য উত্তম আদর্শ।
ইমাম মাহদী(আ.) এই কথার মাধ্যমে আদর্শ ধরার গুরুত্ব সম্পর্কে বলেছেন এবং কি ধরনের আদর্শ ধরতে হবে তাও বলেছেন।
নবীগণ, ইমামগণ এবং মা ফাতিমা যাহরা(আ.) পূর্ণ মানব হওয়ার কারণে মানুষের জন্য উত্তম এবং পূর্ণ আদর্শ হিসাবে বিবেচিত হয়েছেন।
মা ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা যুগের ইমামকে কিভাবে অনুসরণ করতে হয় সে সম্পর্কে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন এবং তিনি এটা প্রমাণ করে গেছেন যে যদি জামানার ইমামকে রক্ষা করার জন্য জীবন দিতে হয় তাও দিতে হবে।

কেন ফাতেমা যাহরা (আ.) তাকে রাতের আধারে দাফনের ওসিয়াত করেন?  
ফাতেমা যাহরা (আ.) মহিমান্বিত জীবনের শেষ মূহুর্ত অবধি তাঁর ন্যায়সঙ্গত অধিকার আদায়ের পক্ষে ছিলেন অত্যন্ত সোচ্চার ও আপোষহীন। আর তাইতো তিনি আমিরুল মু’মিনিন আলীকে (আ.) ওসিয়াত করেছিলেন তাঁকে রাতের আঁধারে দাফন করতে, যাতে তাঁর জানাযাতে অধিকার হরণকারী জালিমরা শরিক হতে না পারে।
প্রকৃতপক্ষে তিনি এমন ওসিয়াতের মাধ্যমে অত্যাচারীদের মুখোশ উন্মোচনের লক্ষ্যে অত্যন্ত হিকমতপূর্ণ ও যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়েছিলেন। কেননা এর কারণে মুসলমানদের মনে প্রশ্ন উত্থাপিত হতে পারে যে, কেন নবীকন্যাকে রাতের আঁধারে দাফন করা হল? কেন তিনি এমন ওসিয়াত করেছিলেন?
এভাবে মুসলমানরা এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনের জন্য উদগ্রীব হবে। কেননা ইসলামের ইতিহাসে এমন ঘটনার কোন নজীর ছিল না। সবাই অপেক্ষায় ছিল যে, নবী দুহিতার দাফন অনুষ্ঠানে শরীক হবে। কিন্তু তাঁকে রাতের আঁধারে লোক চক্ষুর অন্তরালে দাফন করা হয়। যখন তারা এর কারণ জিজ্ঞাসা করবে; তখন জবাব দেওয়া হবে যে, তিনি নিজেই ওফাতের পূর্বে এমন ওসিয়াত করে গেছেন। ফাতেমা যাহরা (আ.) চেয়েছিলেন এমন প্রশ্ন ও জিজ্ঞাসা মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়–ক, যাতে তাদের  ঘুমন্ত বিবেকে নাড়া লাগে এবং এভাবে তারা যেন পর্দার আড়ালে নবীর আহলে বাইতের (আ.) বিরুদ্ধে চক্রান্ত ও জুলুম সম্পর্কে কিছুটা হলেও অবহিত হতে পারে।

captcha