IQNA

ইরাকে প্রকাশ হল ‘পবিত্র কুরআনে সূরার ফজিলত’ শীর্ষক গ্রন্থ

15:32 - March 15, 2016
সংবাদ: 2600451
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের দারুল কুরআনের অন্তর্গত কুরআন গবেষণা ও স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে ‘পবিত্র কুরআনে সূরার ফজিলত’ শীর্ষক গ্রন্থ প্রকাশ ও প্রিন্ট হয়েছে।
ইরাকে প্রকাশ হল ‘পবিত্র কুরআনে সূরার ফজিলত’ শীর্ষক গ্রন্থ

বার্তা সংস্থা ইকনা: কুরআন গবেষণা ও স্টাডিজ সেন্টারের কর্তৃপক্ষ সাইয়্যেদ মুর্তজা জামালুদ্দিনএ ব্যাপারে বলেছেন: মুমিনদের আকর্ষণ করার জন্য এ গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। যাতেকরে তারা কুরআন হেফজ এবং গবেষণার জন্য অনুপ্রেরণা পায়।

তিনি বলেন: ৭৫ পৃষ্ঠা বিশিষ্ট «فضائل السور القرآنیة» ‘পবিত্র কুরআনে সূরার ফজিলতশীর্ষক গ্রন্থটিতে পবিত্র কুরআনের সূরার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে।

বলাবাহুল্য, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের দারুল কুরআনের অন্তর্গত কুরআন গবেষণা ও স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে গত সপ্তাহে আল্লামা সাইয়্যেদ ফাজেল আল-জাবেরীর লিখিত সুরা ফাতেহার তাফসিরগ্রন্থটি প্রকাশ ও প্রিন্ট হয়েছে।

iqna


captcha