আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ধর্মীয় আলেম ও ছাত্রদের মধ্যে বিপ্লবী চিন্তাধারা জাগ্রত রাখার উপর গুরুত্বারোপ করে বলেছেন যে, ধর্মীয় আলেমরাই ইসলামী বিপ্লবের পথিকৃৎ।
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী
খামেনেয়ী আজ মঙ্গলবার ইরানের ধর্মীয় নগরী কোমের মাদ্রাসাসমূহের ছাত্র
প্রতিনিধিদের সাথে সাক্ষাতকালে বলেছেন: ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী
রহ. কোমের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ মাদ্রাসায়ে ফাইজিয়্যাহ থেকে তাগুত শাসনের
বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। আর তখন এ বিপ্লব প্রতিষ্ঠার
আন্দোলনে ইমাম খোমেনীর পেছনে ছিলেন আলেম সমাজ; তারা ইমাম খোমেনীকে
সর্বাত্মক সাহায্য ও পৃষ্ঠপোষকতা দিয়ে উৎসাহ জুগিয়ে ছিলেন। এ কারণেই ইসলামী
বিপ্লবের চুড়ান্ত বিজয় সম্ভব হয়েছিলে।
তিনি বলেন: যেহেতু কোমের ধর্মীয় মাদ্রাসাসমূহ হচ্ছে ইসলামী বিপ্লবের
সূতিকাগার, তাই এ বিপ্লবের শত্রুরা সব সময় চেষ্টা করে আসছে, কোমের
মাদ্রাসাসমূহে ইসলামী বিপ্লব বিরোধী চারা রোপণ করতে। তাই শত্রুদের এ
চক্রান্ত ব্যর্থ করতে হলে আলেম সমাজের মধ্যে বিপ্লবী চিন্তাধারা সব সময়
জাগ্রত রাখতে হবে এবং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
তিনি ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আলেমদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে
বলেন: ইমাম খোমেনীর বিপ্লবী বাণীকে আলেম সমাজ শত বাধা-বিপত্তিকে উপেক্ষা
করে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের নিকট পৌছে দিত।
iqna