IQNA

ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা শুধুমাত্র আত্মরক্ষার জন্য: ইরানি প্রেসিডেন্ট

16:30 - March 16, 2016
সংবাদ: 2600457
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিতান্তই আত্মরক্ষামূলক। ইরান কখনই অন্য কোনো দেশে আগ্রাসন চালাবে না বলেও তিনি জোরালো ভাষায় মন্তব্য করেছেন।
ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা শুধুমাত্র আত্মরক্ষার জন্য: ইরানি প্রেসিডেন্ট

বার্তা সংস্থা ইকনা: ড. রুহানি বলেন, "আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে কখনই কোনো দেশে বিশেষ করে প্রতিবেশী দেশে আগ্রাসন চালানোর উদ্দেশ্য ছিল না এবং এখনো নেই। আমরা ভবিষ্যতে এমনটি করবও না। আমাদের অস্ত্র একান্তই দেশ ও জাতিকে রক্ষার জন্য।

মার্কিন কট্টরপন্থি ও যুদ্ধবাজরা ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেয়ার পরও তাদের লক্ষ্য অর্জন করতে না পারায় প্রেসিডেন্ট রুহানি সন্তুষ্টি প্রকাশ করেন। গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তোলে আমেরিকা। কিন্তু রাশিয়ার বিরোধিতার মুখে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সে বৈঠক। ক্ষেপণাস্ত্র ইস্যুটি নিরাপত্তা পরিষদে তোলার আগে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছিলেন, ইরান-বিরোধী এ প্রস্তাব পাস হতে দেয়া হবে না।

iqna


captcha