
বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ার নিরাপত্তা ও সামরিক ইউনিট সেদেশের ‘আতিকা’ শহরের প্রাচীন কুরআনিক পার্কে যৌথ অভিযান চালিয়ে দায়েশের অন্তর্ভুক্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ তাকফিরি সদস্যই শিক্ষার্থী। এ সকল শিক্ষার্থীরা সামাজিক নেটওয়ার্কে বিশেষ করে ফেসবুকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সাহায্য করত। আর এ অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও আতিকা শহরের নিকটবর্তী অঞ্চলে অপর এক অভিযানে দায়েশদের সাহায্য করার অভিযোগে ৪৮ জনকে এবং চরপন্থী ধর্মীয় কার্যক্রমের জন্য অপর ২০ জনকে গ্রেফতার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।