IQNA

যুদ্ধের ময়দানে দায়েশ নিধনকারী যোদ্ধাদের উপস্থিতিতে কুরআন মাহফিল + ছবি

16:55 - March 18, 2016
সংবাদ: 2600471
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাবেল প্রদেশের ফাজেলী নামক অঞ্চলে সেদেশের সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের উপস্থিতিতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুদ্ধের ময়দানে দায়েশ নিধনকারী যোদ্ধাদের উপস্থিতিতে কুরআন মাহফিল + ছবি

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যুদ্ধরত অবস্থায় ইরাকের সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের উপস্থিতিতে ১৭ই মার্চে উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল-কুরআনের কুরআন উদ্বুদ্ধকরণের তথ্য ইউনিটর পক্ষ থেকে সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের উপস্থিতিতে উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লস্কর-ই-ইমাম হুসাইন (আ.)এর কমান্ডার জেনারেল মোহাম্মদ আমেলীকুরআন মাহফিল উদযাপনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেছেন: আশা করছি এধরণের কুরআন মাহফিল অব্যাহত থাকবে এবং ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের ক্বারিগণ কুরআন মাহফিলে নিয়মিত উপস্থিত থাকবেন।

উক্ত কুরআন মাহফিলের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য মাহফিল অংশগ্রহণকারীরা ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক শেখ আব্দুল মাহদী কারবালায়ীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

iqna

যুদ্ধের ময়দানে দায়েশ নিধনকারী যোদ্ধাদের উপস্থিতিতে কুরআন মাহফিল + ছবি

যুদ্ধের ময়দানে দায়েশ নিধনকারী যোদ্ধাদের উপস্থিতিতে কুরআন মাহফিল + ছবি
captcha