
হল্যান্ডে অবস্থিত কোর্ট অব আরবিটেশনের সদস্য হওয়ার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ ২০১৫ সালের ২৯ জানুয়ারি আবেদন করেছিল। কিন্তু তখন আমেরিকা ওই আবেদনের তীব্র বিরোধিতা করেছিল এবং আদালতের নেতাদের ভোটাভুটি অনুষ্ঠানে বিরত রাখতে সক্ষম হয়। পরে বিশেষ কমিটি বিষয়টি পর্যালোচনা করার পর ভোটাভুটি হয় এবং তাতে ফিলিস্তিন এ সংস্থার সদস্য হওয়ার গৌরব অর্জন করল। অবশ্য, ভোটাভুটি অনুষ্ঠানের জন্য ফিলিস্তিনিকে এ সংস্থার নেতাদের কাছে কড়া ভাষার চিঠি দিতে হয়েছিল। এছাড়া হল্যান্ড সরকারও বিষয়টির প্রতি সমর্থন দিয়েছে।
ফিলিস্তিনকে কোর্ট অব আরবিটেশনের সদস্য হওয়ার পথে বাধা দিতে আমরিকা, কানাডা ও ইহুদিবাদী ইসরাইল এক যোগে কাজ করেছে।