বার্তা সংস্থা ইকনা: কুরআনের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে উক্ত সেন্টার উদ্বোধন হয়েছে। এ সেন্টারে শিক্ষার্থীদের জন্য কুরআন প্রশিক্ষণ সকল পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হবে।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মানসুরি বলেছেন: বিগত দুই বছর যাবত উক্ত প্রশিক্ষণ কোর্স নির্মাণ করা হয়েছে। কুরআনের শিক্ষকদের চাহিদা অনুযায়ী তাদের সুবিধার্থে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত প্রশিক্ষণ কোর্সের নিজস্ব রুটিনে বিশেষজ্ঞ মেহমানদের প্রশিক্ষণের ক্ষেত্রে সহায়তা করবে। কুরআনের শিক্ষকদের সেবা প্রদানের জন্য দারুল কুরআনের কর্মীগণ সর্বদা নিয়োজিত থাকবে।
