IQNA

কুরআন অবমাননার দায়ে আদালতে দাড়াতে হল ডাচ এমপিকে

22:38 - March 21, 2016
সংবাদ: 2600483
আন্তর্জাতিক ডেস্ক: হল্যান্ডে বসবাসকৃত সংখ্যালঘু মরক্কোর মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিরোধী মন্তব্য এবং পবিত্র কুরআন অবমাননা করার দায়ে ইসলাম বিদ্বেষী সিনেমা নির্মাণকারী এবং ফ্রিডম পার্টির নেতা গ্রিট উইল্ডার্সকে আদালতে হাজির হতে হয়েছে।
কুরআন অবমাননার দায়ে আদালতে দাড়াতে হল ডাচ এমপিকে

বার্তা সংস্থা ইকনা: হল্যান্ডে বসবাসকৃত সংখ্যালঘু মরক্কোর মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিরোধী মন্তব্য করার অভিযোগে ফ্রিডম পার্টির নেতা গ্রিট উইল্ডার্সকে গত ১৮ই মার্চে আদালতে হাজির করে বিচার কর হয়েছে।

২০১৪ সালে নির্বাচনের সময় তার প্রচারাভিযানের সময়ে তার নিকট মরক্কোর অভিবাসীদের সেদেশে অধিক অথবা কম গ্রহণের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানায়‌: কম, কম এবং কম! এছাড়াও ইসলাম বিরোধী অন্যান্য কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এটাই প্রথম নয় যে, ইসলাম অবমাননা করার দায়ে তাকে আদালতে উঠতে হয়েছে। ডাচ আদালত গ্রিট উইল্ডার্সের এধরণের মন্তব্যকে উদ্দেশ্যমূলক এবং পূর্ব পরিকল্পনামুলক হিসেবে গণ্য করেছে।

এছাড়াও ২০১০ সালে গ্রিট উইল্ডার্সের বিরুদ্ধে হল্যান্ডের মুসলিম ইউনিয়ন, সেদেশের মধ্যপন্থী নাগরিক দল এবং ধর্মীয় অবমাননা বিরোধী সংগঠনের পক্ষ থেকে সমন্বয় অভিযোগ আনা হয়।

মুসলিম বিরোধী মন্তব্য, পবিত্র কুরআন অবমাননা এবং ইসলাম বিরোধী ফিতনাচলচ্চিত্র নির্মাণের অভিযোগে বর্ণবাদী উইল্ডার্সের বিরুদ্ধে এই সমন্বয় অভিযোগ আনা হয়।

iqna


captcha