
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট সংস্থা (Jakym)-এর পক্ষ থেকে ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট সংস্থা (Jakym) এক বিবৃতিতে ঘোষণা করেছে: ৫৯তম কুরআন প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী যারমধ্যে ১৪ জন পুরুষ এবং ১৪ জন নারী এবং ৫৮তম প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ দু’জন প্রতিযোগী উপস্থিত থাকবেন।
৫৯তম জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রতি বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণগণ সেদেশে অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
বলাবাহুল্য, ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩ থেকে ৮ম মে পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।