
বার্তা সংস্থা ইকনা: আল-আজহার ঘোষণা করেছে: ইসলাম কখনোই সন্ত্রাসবাদের পক্ষে নয় এবং সকল প্রকার সন্ত্রাসী হামলার পরিপন্থী।
বিবৃতিতে এসেছে: যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ না হ
এই ভয়াবহ মহামারী মোকাবেলা করতে যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ না হয়, তাহলে সন্ত্রাসীদের এধরণের হামলা কখনোই বন্ধ হবে না।
লেবাননে ইসলামিক অ্যাকশন ফ্রন্টের প্রতিক্রিয়া
লেবাননে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট ভিন্ন এক বিবৃতিতে ব্রাসেলসে সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে।
এ বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয়েছে: এধরণের পাশবিক হামলা ইসলাম ধর্ম সহ সকল ঐশ্বরিক ধর্মের পরিপন্থী।
বলাবাহুল্য গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সন্ত্রাসীরা আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে ধারাবাহিক হামলা চালায়। সন্ত্রাসীদের এই পাশবিক হামলার ফলে বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছেন।
এদিকে সংবাদ সংস্থা ঘোষণা করেছে, এ হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ গ্রহণ করেছে।
উল্লেখ্য, প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন পরিকল্পনাকারী সালাহ আব্দেস সালামকে ব্রাসেলস থেকে গ্রেফতার করার চারদিন পর আজকের এসব হামলা ঘটেছে।#