IQNA

হোমস প্রদেশে গুরুত্বপূর্ণ এলাকা পুর্নদখলে নিয়েছে সিরিয় বাহিনী

17:05 - March 23, 2016
সংবাদ: 2600493
আন্তর্জাতিক ডস্ক: সিরিয়ার সেনাবাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে নতুন আরো কয়েকটি এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সিরিয় বাহিনীর এসব অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সেনারা পার্বত্য আল-হেইল এলাকাসহ এর পার্শ্ববর্তী কয়েকটি এলাকা পুর্নদখলে নিয়েছে। এরপর এসব এলাকা সন্ত্রাসীমুক্ত করতে সেনারা সেখানে ব্যাপক অভিযান চালায় বলে লেবাননের আল-আহেদ সংবাদ মাধ্যম জানিয়েছে।

সিরিয়ার প্রাচীন শহর পালমিরার উপকণ্ঠে অবস্থিত নতুন এলাকাটির নিয়ন্ত্রণ নেয়ার ফলে ঐতিহাসিক তাদমুর শহরটি পুর্নদখলে নেয়া সেনাবাহিনীর জন্য সহজ হবে বলে মনে করা হচ্ছে। গত বছরের মে মাসে দায়েশ এলাকাটি দখল করে নিয়েছিল।

এছাড়া, সিরিয়ার রাক্কা প্রদেশে রাশিয়ার বিমান হামলায় আবু হাম্মাম আত-তুনিসি এবং আবু হামজা আল-আনসারি নামে দুইজন দায়েশ কমান্ডার নিহত হয়েছে বলে সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে।#

captcha