IQNA

ইরাকে উদ্বোধন হল আরও একটি দারুল কুরআন

19:17 - March 23, 2016
সংবাদ: 2600496
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় ‘আল দাজিল’ শহরে দারুল কুরআন উদ্বোধন হয়েছ। ওয়াসিত প্রদেশের কুরআনিয়ান আঞ্জুমান দারুল কুরআন উদ্বোধনের খবর জানিয়েছে।
ইরাকে উদ্বোধন হল  আরও একটি দারুল কুরআন

বার্তা সংস্থা ইকনা: ওয়াসিত প্রদেশের কুরআনিয়ান আঞ্জুমান দারুল কুরআনের সদস্য আলী আল কিনানী এ ব্যাপারে বলেন: দারুল কুরআনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন এবং তারা ব্যাপক স্বাগত জানিয়েছে।

ওয়াসিত প্রদেশের কুরআনিয়ান আঞ্জুমান দারুল কুরআনের পরিচালক নাতেক যারগানী বলেন: সৌভাগ্যবশত, ইরাকের প্রতিটি অঞ্চলে বিভিন্ন বয়সের নারী ও পুরুষদের কুরআন শিক্ষা অর্জনের জন্য দারুল কুরআন অথবা কুরআন প্রশিক্ষণ সেন্টার নির্মাণ হয়েছে। আমরা এ সকল কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ করার চেষ্টা করছি।

বলাবাহুল্য, বিগত কয়েক মাসে ওয়াসিত প্রদেশে কুরআনের ক্বারিদের প্রশিক্ষণ এবং কুরআনিক সংস্কৃতি বিস্তারের জন্য ব্যাপক কাজ করা হচ্ছে।

iqna


captcha