বার্তা সংস্থা ইকনা: আমেরিকার সাউথ ক্যারোলাইনা প্রদেশের ক্লামসুন শহরের ইসলামিক কেন্দ্রের প্রধান মুহাম্মাদ মুস্তাফা বলেছেন: এ আলোচনা সভার মুল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্তি ধারণা দুর করা।
উক্ত সেন্টারের সদস্য নিদাল মুফলা বলেছেন: উক্ত আলোচনা সভায় মুসলমান, কুরআন ও ইসলাম ধর্ম সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন মুহাম্মাদ মুস্তাফা সহ ইসলামিক সেন্টারের অন্যান্য সদস্যরা।
তিনি বলেন: আমেরিকার কিছু নির্বাচনী প্রার্থীর ইসলাম বিরোধী মন্তব্য করার জন্য অনেক অমুসলিমদের মনে বিভিন্ন ধরণের সন্দেহ ও প্রশ্ন জড়ো হয়েছে এবং তারা এসকল প্রশ্নের সমাধানের জন্য উক্ত সেন্টারে যোগাযোগ করছেন।
তিনি আমেরিকার নাগরিকদের নিকট সেদেশের মিডিয়ায় ইসলাম বিরোধী অপপ্রচার শোনার পরিবর্তে সত্যিকারে কুরআনের সাথে পরিচিত হওয়ার জন্য উক্ত সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
আমেরিকার ক্লামসুন শহরের ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে উক্ত সাপ্তাহিক বৈঠক ২৬শে মার্চ থেকে ৪র্থ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আমেরিকার ক্লামসুন শহরের ইসলামিক কেন্দ্র ১৯৮০ সালে নির্মিত হয়েছে। উক্ত ইসলামিক সেন্টারের মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুস্তাফা ২০১৩ সাল থেকে উক্ত সেন্টারের তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে।
iqna