বার্তা সংস্থা ইকনা: গতকাল ২৩শে মার্চ ইমাম আলী (আ.)এর স্ত্রী উম্মুল বানিনের ওফাত বার্ষিকী উপলক্ষে নাজাফে আশরাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে উম্মুল বানিন নামে ইস্পাতের নতুন জানালা উন্মোচন করা হয়েছে।
ইমাম আলী (আ.)এর মাযারের হযরত জাহরা (সা. আ.) এবং রওয়াকে আবু তালিব (আ.) নামক প্রাঙ্গণের মাঝামাঝি স্থানে লাগানো হয়েছে।
ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের পরিচালক, কর্তৃপক্ষ এবং খাদেমদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতের উক্ত জানালাটি উন্মোচন করা হয়েছে।