IQNA

মুসলমান সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন অং সান সুচি

23:52 - March 27, 2016
সংবাদ: 2600515
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ামনারের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ অং সান সুচির সাক্ষাৎকার এক নারী মুসলমান সাংবাদিক গ্রহণ করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে বিবিসির সাংবাদিক মিশাল হোসেইন এ সাক্ষাৎকার নিয়েছিলেন।

বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে মুসলিম হত্যাকাণ্ড নিয়ে সূচিকে চ্যালেঞ্জ করেন মিশাল হোসেনেই। সাক্ষাৎকার নেয়ার পর সুচিকে বলতে শোনা যায়, একজন মুসলিম আমার সাক্ষাৎকারে নেবেন সে কথা কেউ জানান নি। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের প্রসঙ্গে কঠোর প্রশ্ন করেছিলেন মিশাল হোসেইন।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের সাংবাদিক পিটার পোপহ্যাম তার সদ্য প্রকাশিত দ্যা লেডি অ্যান্ড দ্যা জেনারেলস: অং সান সুচি অ্যান্ড স্ট্রাগল ফর ফ্রিডম বইয়ে এ তথ্য প্রকাশ করেন।

তিনি লিখেছেন, এ বিষয়টি তাকে বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকারের সময় মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর বিষয়টি নিন্দা জানাতে অস্বীকার করেন সুচি। তিনি দাবি করেন, তার ভাষায়, মিয়ানমারে কোনো জাতিগত সংখ্যালঘু হত্যাকাণ্ড চলছে না। বরং তিনি আরো দাবি করেন, মুসলমানরা হত্যার শিকার হয়েছে, কিন্তু একই সঙ্গে বৌদ্ধরাও হত্যার শিকার হয়েছে। মুসলমান বৌদ্ধ উভয়পক্ষ আতংকে আছে বলেও দাবি করেন সুচি।

দীর্ঘদিন ধরে পশ্চিমা সাংবাদিক এবং সংবাদ মাধ্যম সুচিকে গণতন্ত্রপন্থি ভাবমূর্তি তৈরি করেছে। কিন্তু এমন আচরণের কথা প্রকাশিত হওয়ার পর সুচির কঠোর সমর্থকরাও মর্মাহত হয়েছেন।

এ ছাড়া, মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে গণহত্যা এবং নির্যাতন চললেও কখনোই সূচি তার বিরুদ্ধে সামান্য সমালোচনাও করেন নি।#

iqna



captcha