IQNA

হোসেইন জাবেরি আনসারি

পাকিস্তান ও ইরাকে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

18:07 - March 28, 2016
সংবাদ: 2600516
আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি।
পাকিস্তান ও ইরাকে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
বার্তা সংস্থা ইকনা: এছাড়াও তিনি সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলে সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের লাহোর শহরে রোববার সন্ধ্যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৭২ জন নিহত ও ২৩৩ জন আহত হয়। একটি পার্কে চালানো এ হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের কাছে একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি আজ (সোমবার) বলেছেন, এই দুই সন্ত্রাসী হামলা আরেকবার প্রমাণ করেছে, মানব সমাজের সব ধরনের স্বাভাবিক জীবনযাপনকে টার্গেটে পরিণত করেছে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ। বিশ্ব সমাজের কোনো অংশই এখন আর সন্ত্রাসীদের হামলার আওতামুক্ত নয়।
এসব সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইরাক ও পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান জাবেরি আনসারি। এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও পাকিস্তানে রোববারের ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।#
 iqna


captcha