বার্তা সংস্থা ইকনা: আমিরাতের ইসলামী সংস্কৃতি কেন্দ্র "যায়েদ"-এর পক্ষ থেকে ফরাসি, চীনা, ফিলিপিনো, ইন্দোনেশীয়, উর্দু এবং স্প্যানিশ ভাষায় কুরআন অনুবাদ শুরু করা হয়েছে। এসকল ভাষা ছাড়াও উক্ত কেন্দ্রের পক্ষ থেকে ইংরেজি ভাষায় কুরআন অনুবাদ করা হয়েছে।
এসকল ভাষীদের চাহিদা মেটানো এবং জ্ঞান বৃদ্ধি ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র যায়েদের গ্রন্থাগারকে সমৃদ্ধ করার লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ইসলামী সংস্কৃতি কেন্দ্র যায়েদের মহা পরিচালক ‘নিজাল আল-তানিজী এ ব্যাপারে বলেছেন: বিশ্বের প্রচলিত ছয়টি ভাষায় কুরআন অনুবাদ প্রকল্প ২০১৬ সালে গ্রহণ করা হয়েছে এবং ২০২০ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
iqna