IQNA

এই বাতি মানুষের জীবনের সকল অন্ধকারকে দূর করে

23:44 - April 07, 2016
সংবাদ: 2600575
মানুষের জীবনে বহু অন্ধকার ও প্রতিবন্ধকতা রয়েছে যার কারণে তারা সত্য ও মিথ্যাকে বাছাই করতে পারে না। আর যতদিন মানুষ তাদের জীবনের এই অন্ধকারসমূহকে দূর করতে না পারবে ততদিন তারা পূর্ণতা লাভ করতে পারবে না।

 এসম্পর্কে সূরা আলে ইমরানের ১৫-১৬ নং আয়াতে বর্নিত হয়েছে: (হে রাসূল!) তাদের বল, আমি কি তোমাদের এসব বস্তু অপেক্ষা উত্তম জিনিস বলে দেব? (তবে শোন) যারা সাবধানতা অবলম্বন করেছে তাদের জন্য প্রতিপালকের নিকট (বেহেশতের) সেই সব উদ্যান আছে যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত এবং তারা চিরকাল তাতে থাকবে, এছাড়া তাদের জন্য পবিত্র স্ত্রীরা আছে এবং (সব থেকে বড় কথা) আল্লাহর পক্ষ থেকে সন্তোষ রয়েছে; আর আল্লাহ (নিজের) বান্দাদের সম্বন্ধে সর্বদ্রষ্টা।

(প্রশংসনীয় তারাই) যারা বলে, হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা বিশ্বাস করেছি; সুতরাং তুমিও আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও; এবং আমাদের জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর।

(ইহলোকে) মানুষের নিকট কামনার বস্তুগুলো, (যেমন) রমণী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রৌপ্যের বিপুল সমাহার, (বলবান) অশ্ব, গৃহপালিত চতুষ্পদ প্রাণী এবং কৃষি জমিগুলো- আকর্ষণীয় ও মনোরম করে দেখানো হয়েছে। এসবই পার্থিব জীবনের (কয়েক দিনের) ভোগসামগ্রী এবং (চিরকালের) উত্তম প্রত্যাবর্তনস্থল তো আল্লাহর নিকটেই রয়েছে। 

এসব সেই বস্তু-সামগ্রী যার ভিত্তিতে মানুষ গর্ব করে এবং যার মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যায়। কুরআন মাজীদ সবগুলোর বর্ণনা দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে, এসব পরিণামে হিতকর নয়। উত্তম পরিণাম ও উজ্জ্বল ভবিষ্যৎ কেবল প্রতিপালকের হাতে আছে যার মাধ্যম হল খোদাভীতি ও সাবধানতা অবলম্বন, এ বৈশিষ্ট্যের অধিকারীদের জন্য উদ্যান, নদী, পবিত্র স্ত্রী, আল্লাহর সন্তুষ্টি সবকিছুই আছে।

আমিরুর মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: মানুষের জীবনের সকল বসন্ত এবং অন্ধকার থেকে মুক্তির পথ একমাত্র ইসলামেই রয়েছে। কল্যাণের সকল দুয়ার ইসলামের চাবীর মাধ্যমে খূলে যায় আর সকল অন্ধকার ইসলামের আলোর মাধ্যমে দূরিভূত হয়।

captcha