
আফগানিস্তানের পাজাক নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি আজ (শনিবার, ৯ এপ্রিল) পাজাক নিউজকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন: জুমআর নামাযের আগে প্রদেশের একটি গ্রামের কেন্দ্রীয় মসজিদ থেকে ঐ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি ইসলামের শত্রু এবং মুসল্লিদের উদ্দেশ্যে সন্ত্রাসী এ হামলার পরিকল্পনাকারীদের নিন্দা জানান।
মুসল্লিদের মাঝে সরকারি কোন কর্মকর্তা ছিলেন না এ কথা স্মরণ করিয়ে দিয়ে খুগিয়ানি বলেন: নিরাপত্তা বাহিনীর বোমা স্কোয়াড ঐ বোমাগুলোকে নিস্ক্রীয় করতে সক্ষম হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা ব্যক্তি এর দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, আফগানিস্তানের অন্যান্য অঞ্চলের চেয়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবান ও আইএসআইএল সন্ত্রাসীদের তৎপরতা চোখে পড়ার মত।#3486893