IQNA

হযরত যায়নাব (সা. আ.) মাজারের কাছে বোমা বিস্ফোরণ

15:15 - April 25, 2016
সংবাদ: 2600666
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত একটি এলাকায় গাড়ী বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছেন।

প্রেসটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার রাজধানী দামেস্কে হযরত যায়নাব (সা. আ.) এর মাজারের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত জনবহুল ‘সাইয়েদা যায়নাব’ এলাকায় গাড়ী বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছেন।

বিভিন্ন প্রতিবেদন মারফত জানা গেছে যে, আজ (সোমবার, ২৫ এপ্রিল) এ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।#3491925
captcha