
বার্তা সংস্থা ইকনা: প্যারিসে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্র জানিয়েছে, প্যারিসের মুসলিম ছাত্র ইউনিয়ন ও ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় প্যারিসের এটোইল অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শুরু হয়ে ১০টা নাগাদ অব্যাহত থাকবে।
এ দিবস উপলক্ষে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
এদিকে, ফ্রান্স ইসলামিক সেন্টারও এ দিবস উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করেছে। মাহফিলটি স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু এবং বিকেল ৫টা নাগাদ অব্যাহত থাকবে।
বক্তৃতা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ সকল অনুষ্ঠান অব্যাহত থাকবে।#3499539