IQNA

পারিবারের জন্য কুয়েতে প্রথম কুরআন প্রতিযোগিতা

23:52 - May 22, 2016
সংবাদ: 2600831
আন্তর্জাতিক ডেস্ক: কুরআন ও ইসলামিক বিজ্ঞান কমিউনিটি সেবা আঞ্জুমান "মুবার্রাতুল মুতামাইয়িজিন" জানিয়েছে: কুয়েতের পরিবারবর্গের জন্য প্রথম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা ইকনা: কুয়েতের কুরআন ও ইসলামিক বিজ্ঞান কমিউনিটি সেবা আঞ্জুমান "মুবার্রাতুল মুতামাইয়িজিন" জানিয়েছে: পারস্য উপসাগরীয় দেশগুলোর পরিবারবর্গের জন্য উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় কুয়েতের পরিবারবর্গ একে অপরের সাথে প্রতিযোগিতা করে, পবিত্র কুরআনের প্রতি তাদের দক্ষতা প্রদর্শন করবে।

উক্ত কুরআন প্রতিযোগিতা কুরআন ও ইসলামিক বিজ্ঞান কমিউনিটি সেবা আঞ্জুমান "মুবার্রাতুল মুতামাইয়িজিন"-এর পক্ষ থেকে আসন্ন রমজান মাসে অনুষ্ঠিত হবে।

"মুবার্রাতুল মুতামাইয়িজিন" আঞ্জুমানের মহা পরিচালক ইউসুফ সেলিম আল সামিয়ী বলেন: এই পরিকল্পনা এতেকাফ নামে প্রসিদ্ধ নারী ও পুরুষদের জন্য বাস্তবায়ন করা হবে। নারীদের জন্য হেফজে কুরআন, শুদ্ধভাবে তিলাওয়াত, হেফজকৃত আয়াত পুনরায় অধ্যয়ন করানো হবে।

তিনি বলেন: উক্ত অনুষ্ঠান ১ম রমজান থেকে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।

Iqna




captcha