IQNA

সিরিয়ায় সন্ত্রাসী হামলা; দায়েশের দায় স্বীকার

19:35 - May 23, 2016
সংবাদ: 2600833
সিরিয়ায় সন্ত্রাসী হামলা; দায়েশের দায় স্বীকার
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় তারতাউস এবং জাবলে শহরে সাত দফা বোমা হামলায় অন্তত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে লন্ডন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ জাবালা শহরে চালানো হামলায় অন্তত ৭৩ জন নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

অন্যদিকে, তারতাউস শহরে একই ধরনের বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হওয়ার পাশাপাশি আরো বহু ব্যক্তি আহত হয়। এছাড়া, একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এসব বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে। ইরাক এবং সিরিয়ার বিরাট অংশ তাকফিরি দায়েশ নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকায় হাসপাতাল এবং স্কুলে হামলা চালানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে বেসামরিক ব্যক্তিদের ওপর নৃশংস হামলা চালিয়ে আসছে।

iqna


ট্যাগ্সসমূহ: সিরিয়ায় ، দায়েশের
captcha