IQNA

রমজান মাস উপলক্ষে,

সৌদি আরবের দাম্মাম শহরে কুরআনিক সভা

21:22 - May 23, 2016
সংবাদ: 2600834
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সৌদি আরবের শিয়া অধ্যুষিত আশ-শারকিয়া অঞ্চলের দাম্মাম শহরে অবস্থিত আঞ্জুমান-এ কুরআনের কার্যালয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কুরআনিক সভা অনুষ্ঠিত হবে।

মোযোন চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কুরআনিক এ সভা পবিত্র রমজান মাসের ২ তারিখ থেকে দাম্মাম শহরে অবস্থিত আঞ্জুমান-এ কুরআনে শুরু হতে যাচ্ছে। সভা ১০ দিন ব্যাপী চলবে।

ধারাবাহিক এ সভাতে তাজবিদ শিক্ষা, অল্প বয়স্কদের জন্য সাধারণ ভাষায় তাফসির, শুদ্ধ কিরাত এবং হেফজে কুরআনের প্রশিক্ষণের পাশাপাশি অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে। বিভিন্ন বয়সের ছেলেরা এতে অংশ নিতে পারবে।

বলাবাহুল্য, এ কর্মসূচী প্রতিবছর দাম্মাম শহরের আঞ্জুমান-এ কুরআনের উদ্যোগে আয়োজিত হয়। এছাড়া বছরের বিভিন্ন সময় কুরআন বিষয়ক এ সংস্থার অন্যান্য তৎপরতাও রয়েছে। আগামিতে সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও এ ধরনের সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।#3500336


captcha