IQNA

কুয়েতে কুরআনিক সেমিনার অনুষ্ঠিত হবে

23:04 - June 02, 2016
সংবাদ: 2600889
কুয়েতে কুরআনিক সেমিনার অনুষ্ঠিত হবে
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে নারীদের জন্য "নারী, পবিত্র কুরআনের বন্ধু" শিরোনামে কুরআনিক সেমিনার ১৪ই জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের 'অলে ইয়াসিন' নামক কুরআনিক বিজ্ঞান সেন্টারের পক্ষ থেকে উক্ত সেমিনার ১৪ই জুন স্থানীয় সময় ২১:৩০টায় অনুষ্ঠিত হবে।
কুয়েতের পবিত্র কুরআনের গবেষক 'উম্মুল হুসাইন দাশতি" এবং "ওয়াদাদ জুময়ে" উক্ত সেমিনারে বক্তৃতা পেশ করবেন।
কুয়েতের নারীদের সংগঠন 'অলে ইয়াসিন' কুরআনিক বিজ্ঞান সেন্টার একটি সক্রিয় সেন্টার। প্রতি বছর বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকে।
Iqna


ট্যাগ্সসমূহ: কুয়েতের ، কুরআনের
captcha