IQNA

16:12 - June 10, 2016
সংবাদ: 2600966

শয়তানের আনুগত্য না করাই হচ্ছে বড় জিহাদ

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি বলেন, আমেরিকা হচ্ছে বড় শয়তান আর এই শয়তানের আনুগত্য না করা হচ্ছে শব থেকে বড় জিহাদ। তিনি বলেন, আমেরিকার ইন্ধনেই, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব অত্র অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।

শয়তানের আনুগত্য না করাই হচ্ছে বড় জিহাদ


বার্তা সংস্থা ইকনা: জুমার নামাজের খতিব রমজান মাসের ফজিলত সম্পর্কে বলেন, এই মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এই মাসে শয়তানের হাত বাধা থাকে আর বেহেশতের দরজা খোলা থাকে। অনুরূপভাবে রমজান মাসের ঘুমও ইবাদ এবং এই মাসের সকল ইবাদতের সওয়াবও অনেক বেশী।

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তির স্বার্থ রক্ষার লক্ষ্যে সৌদি সরকার ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি আজ তেহরানের জুমার নামাজে দেয়া খোতবায় এ মন্তব্য করেন। ইয়েমেনের নিরীহ মানুষের ওপর সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ইয়েমেনের নারী ও শিশুদের ওপর সৌদি গণহত্যাকে জাতিগত শুদ্ধি অভিযানের স্পষ্ট নিদর্শন হিসেবে অভিহিত করা যায়।

আয়াতুল্লাহ কেরমানি বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসীদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে সৌদি আরব এ অঞ্চলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অশুভ লক্ষ্যগুলো বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সৌদি আরব এমন সময় বিদ্বেষী নীতি গ্রহণ করেছে যখন সে নিজেকে মক্কা-মদীনার রক্ষক বলে দাবি করে। এ ধরনের নীতি শেষ পর্যন্ত আলে সৌদ সরকারের পতন ডেকে আনবে বলে তিনি মন্তব্য করেন।

iqna

captcha