
আরাবি ২১ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে শাফাকানা লিখেছে: মাত্র কয়েকদিন প্রচারের পর হযরত ইউসুফ (আ.) এর উপর নির্মিত টিভি সিরিয়ালটি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হল মৌরিতানিয়ার বেসারকারি চ্যানেল ‘শানকিত’। পবিত্র রমজান মাস উপলক্ষে এ সিরিয়ালটি প্রচার শুরু হয়েছিল, কিন্তু ইন্টারনেটে ব্যাপক প্রতিবাদের মুখে বন্ধ করে দিতে বাধ্য হল চ্যানেলটির কর্তৃপক্ষ।
হযরত ইউসুফ (আ.) এর উপর নির্মিত টিভি সিরিয়ালটি প্রচার শুরু হওয়ার পর এর প্রতিবাদে ইন্টারনেটে একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে মৌরিতানিয়ার কিছু আলেমও অংশগ্রহণ করে সিরিয়ালটি সম্প্রচার বন্ধের দাবী জানায়।
ঐ ক্যাম্পেইনে টিভি সিরিয়ালে নবী’র চরিত্রে অভিনয়ের বিরোধিতার পাশাপাশি বলা হয়েছে যে, হযরত ইউসুফ (আ.) এর উপর নির্মিত টিভি সিরিয়ালটিতে শিয়াদের বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে যার প্রতি আকিদা রাখে না সুন্নি মাযহাবের অনুসারিরা!#3505568