
উয়ুনুল খালিজে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গতকাল (শনিবার, ১১ জুন) সিরিয়ার রাজধানী দামেস্কের যায়নাবিয়া এলাকায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে দায়েশ (আইএসআইএল)।
প্রথম বিস্ফোরণটি আত্মঘাতী এক ব্যক্তি ‘আল-হুসাইনিয়া’ এলাকায় তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরণের মাধ্যমে ঘটায়। দ্বিতীয়টি যায়নাবিয়া’র ‘তীন’ এলাকাতে গাড়ীবোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণ দু’টিতে ২০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৩ জন সিরিয়ার বেসামরিক লোক এবং ৭ জন সিরিয় সৈন্য। এছাড়া এতে বহু লোক আহত হয়েছে।#3506007