
বার্তা সংস্থা ইকনা: মাহফিলটি আগামি ১৫ই রমজান অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ইসলামি এ কেন্দ্রের পক্ষ থেকে ‘যিয়াফতে ইলাহি’ শীর্ষক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ীদেরকে ঐ মাহফিলে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত থেকে ২০টি প্রশ্ন করা হয়েছে। আগামী ১৩ রমজান নাগাদ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকছে।
কুরআন তেলাওয়াত, দোয়ায়ে ইফতিতাহ পাঠ, বক্তৃতা, বয়স ভিত্তিক বিভিন্ন কুরআন শিক্ষার কোর্স, ইমাম হাসান (আ.) এর জন্মবার্ষিকী উদযাপন, শবে ক্বদরের বিশেষ কর্মসূচী, ইমাম আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী পালন ইত্যাদি কর্মসূচী এ বছরের রমজান উপলক্ষে হাতে নিয়েছে হ্যামবুর্গ ইসলামি কেন্দ্র।
এছাড়া গোটা রমজান মাস ব্যাপী স্থানীয় সময় বিকেল ৬টা থেকে ৮:১৫ মিনিট পর্যন্ত শিশু কিশোরদের জন্য বিশেষ কুরআন ক্লাসের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষকের দায়িত্ব পালন করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাকিকাত।#3506650