IQNA

সিডনিতে কুরআন মাহফিলের আয়োজন

19:44 - July 02, 2016
সংবাদ: 2601111
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: আন্তর্জাতিক কারীদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে ‘নাবী আকরাম (সা.)’ ইমামবাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মুহসেন আবু তালেবি বার্তা সংস্থা ইকনাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন: এ কুরআন মাহফিল গত বৃহস্পতিবার (৩০ জুন) ইরানসহ বিশ্বের কয়েকটি দেশের কারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

আবু তালেবি বলেন: অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরান কালচারাল সেন্টার ‘নাবী আকরাম স.’ ইমামবাড়ির সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করেছে।

তিনি বলেন: কালচারাল সেন্টারের রমজান মাসের কর্মসূচীর অন্যতম এ কুরআন মাহফিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে এ মাহফিল শুরু হয়।

মুহসেন আবু তালেবি বলেন: ইরানের কারী মুত্তার্জা সাবেরি, আফগানিস্তানের সৈয়দ মুস্তাফা তাহেরি ও কাদের আলী যাদেহ এবং মুস্তাফা আশরাফি এ মাহফিলে তেলাওয়াত করেন।

এছাড়া ইরাকের হাশেম বাদাভিও এতে কুরআন তেলাওয়াত করেন।#3512073

captcha