
IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ফিলিস্তিনের আল-আযহার ইনস্টিটিউটের উদ্যোগে এবং বিশ্ব হেফজে কুরআন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গত ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান মাহমুদ আব্বাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ‘যাকারিয়া আল-আগা’।
এছাড়া ফিলিস্তিনের আল-আযহার ইনস্টিটিউটের পরিচালক ‘ইউসুফ জুমআ সালামা’ এবং ইনস্টিটিউটের গভর্নিং বডির প্রধান রিয়াদ আল-খাদরাসহ বিচারক পরিষদ, আলেমদের একটি দল, বিশিষ্ট মুফতিগণ, ফিলিস্তিনের আইন প্রণয়নকারী পরিষদের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মিডিয়াকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এতে ১ শতাধিক প্রতিদ্বন্দী ৬ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় পরস্পরের প্রতিদ্বন্দীতা করেন।
উল্লেখ্য, ফিলিস্তিনীদেরকে পবিত্র কুরআন মুখস্ত করার প্রতি উত্সাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।#
3512709