IQNA

মসজিদুল হারামে কুরআন খতম মাহফিলে ২০ লাখের অধিক যায়েরের উপস্থিত + ছবি

23:48 - July 04, 2016
সংবাদ: 2601129
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামে ৩ জুলাই ২০ লাখের অধিক হাজি উপস্থিতে পবিত্র কুরআনের ৩০ পাড়া তিলাওয়াতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসের "লাইলাতুল তাখতামিয়া" (কুরআন তিলাওয়াত খতম করার রজনী) রাতে বিশ্বের অনেক মুসলমান মসজিদুল হারাম ও মসজিদে নবাবী সহ অন্যান্য পবিত্র স্থানে পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য উপস্থিত হয় এবং আধ্যাত্মিক পরিবেশ থেকে উপকৃত হয়।
গত বছরেও বিশ্বের অনেক দেশের হাজি এই রাতে মসজিদুল হারামে উপস্থিত হয়েছিলেন। গত রাতের (২৯শে রমজানের) প্রথম দিকেই মসজিদুল হারামে কুরআন তিলাওয়াত মাহফিলে হাজিদের সংখ্যা পরিপূর্ণ হয়েছিল বলে জানিয়েছে মসজিদুল হারামের কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, গতরাতে কুরআন মাহফিলে মসজিদুল হারামে ২০ লাখ হাজি এবং মসজিদে নববীতে (সা.) ১০ লাখের অধিক যায়ের উপস্থিত ছিলেন।
কুরআন মাহফিল শুরু হওয়ার অনেক পূর্বে থেকেই যায়েরগণ মসজিদুল হারামে অপেক্ষায় ছিলেন এবং কুরআন মাহফিল শুরু হওয়ার পূর্বেই মসজিদুল হারামের প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। পরবর্তীতে যে সকল যায়ের এসেছে তারা মসজিদে হারামের আশেপাশের রোডে বসে এই আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
উক্ত কুরআন মাহফিল থেকে যায়েরদের বঞ্চিত না করার জন্য মসজিদুল হারামের সকল প্রাঙ্গণ, রোড, করিডরসমূহ এবং নবনির্মিত সকল ফ্লোর যায়েরদের জন্য বরাদ্দ করা হয়েছে।
iqna





نویسنده:
এম এস হোসাইন
captcha