
শীর্ষনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের মদিনায় মহানবী (সা.)-এর মসজিদ 'মসজিদ-এ নববি'র কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল-আরাবিয়াকে উদ্ধৃত করে সিএনএন, রয়টার্স ও আলজাজিরা সোমবার রাতে এ খবর দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববির নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে। দুই নিরাপত্তারক্ষী লুটিয়ে পড়ে আছেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলার খবর এলো। একই দিনে কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয় বলে আলজাজিরা জানায়।