IQNA

14:36 - July 25, 2016
সংবাদ: 2601260

সন্ত্রাসীদের হামলায় ইয়েমেনের আদান মসজিদে পেশ ইমাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আদান শহরের একটি মসজিদের পেশ ইমামকে তাকফিরি সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

সন্ত্রাসীদের হামলায় ইয়েমেনের আদান মসজিদে পেশ ইমাম নিহত
সন্ত্রাসীদের হামলায় ইয়েমেনের আদান মসজিদে পেশ ইমাম নিহত
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের আদান শহরের একটি মসজিদের পেশ ইমাম শেখ আব্দুর রহমান আয-যাহরা'কে শনিবার সকালে ফজরের নামাজের পর অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

সন্ত্রাসীদের হামলার ঘন্টাখানিক পরে শেখ আব্দুর রহমানের মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আদান শহর সহ অন্যান্য শহরে এ ধরণের হামলা সাধারণত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদা করে থাকে।


ইয়েমেনে সৌদি জেট হামলা

ইয়েমেনের সায়াদা প্রদেশে সৌদি আকাশ পথ ৩ বার হামলা করেছে। এই হামলার ফলে ২০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

এদিকে ইয়েমেনের আল-ইয়াউম টেলিভিশন চ্যানেলে ঘোষণা করেছে, ইয়েমেনের বেশ কয়েকটি পরিবার সায়াদা প্রদেশের বাঁধের নিকট সৌদি বিরোধী বিক্ষোভ প্রদর্শন করলে সৌদি বিমান তাদের ওপর নির্মম ভাবে বোমা বর্ষণ করে।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দুর্বল করার জন্য সৌদি সরকার গত বছরের এপ্রিল মাস থেকে আকাশ পথে হামলা করে আসছে।

রিয়াদ ইচ্ছাকৃতভাবে ইয়েমেনের বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রিয়াদের হামলার ফলে ৯ হাজার ৪০০ জন নিহত এবং ১৬ হাজার আহত হয়েছে।

সৌদি আরব ইয়েমেনের বেশ কয়েকটি হাসপাতাল, স্কুল ও ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইয়েমেন ، মসজিদ ، ইকনা ، ইমাম ، সৌদি ، রিয়াদ
captcha