IQNA

23:45 - July 25, 2016
সংবাদ: 2601264

বাহরাইনে তিন ধর্মীয় নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনেরে জনগণের প্রতি আলে খলিফার সহিংসতা অব্যাহত রেখে স্বৈরাচারী শাসক আরও তিন শিয়া ধর্মীয় আলেমকে গ্রেফতার করেছে।

বাহরাইনে তিন ধর্মীয় নেতা গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনেরে আলে খলিফার বাহিনী ২৪শে জুলাই সৈয়দ ইয়াসিন আল-মুসাভি এবং শেখ জাসিম আল খাইয়াতকে দেশটির রাজধানী মানামার ১২ কিলোমিটার অদূরে আয়াতুল্লাহ ঈসা কাসিমের বাড়ির পাশে বিক্ষোভ করার অভিযোগে গ্রেফতার করেছে।

বাহরাইনের সম্মানিত ও প্রসিদ্ধ আলেম আয়াতুল্লাহ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করার প্রতিবাদে সেদেশের জনগণ এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।

এছাড়াও স্বৈরাচারী আলে খলিফার বাহিনীর আল খলিফা রাজপরিবারের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের অভিযোগে শেখ আজিজ আল-খদরানকে গ্রেফতার করেছে।

বাহরাইনের জামিয়াতে আওকাফ এবং ইসলামিক এসোসিয়েশন 'আল-রিসালা' 'আল-তাওয়িয়া'-এর প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ ঈসা কাসিম। ১৪ই জুনে বহরাইনের স্বৈরাচারী শাসক এ সকল প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

একমাসেরও বেশী সময় ধরে বাহরাইনের হাজার হাজার জনগণ বাহরাইন ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিলের প্রতিবাদে হামাদ বিন ইসা আলে খলিফার নিন্দা জানিয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন।

উল্লেখ্য, গত মাসে বাহরাইনের শিয়াদের আধ্যাত্মিক নেতা শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে সে দেশের স্বৈরাচারী আলে খলিফার সরকার।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাহরাইনের হাজার হাজার মানুষ রাজনৈতিক সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং রাজপরিবারের ক্ষমতার পদত্যাগের আহ্বানে বিক্ষোভ প্রদর্শন করে।

iqna


captcha