IQNA

মসজিদের প্রতি তরুণদের আকৃষ্ট করার জন্য বিনামূল্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা

23:20 - August 07, 2016
সংবাদ: 2601344
আন্তর্জাতিক ডেস্ক: যুবকদের মসজিদে আকৃষ্ট করার জন্য মালয়েশিয়ার 'প্যারলিস' প্রদেশের মসজিদ কমিটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। মসজিদে বিনামূল্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা করে সাধারণ জনগণকে বিশেষ করে যুবকদেরকে মসজিদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে উক্ত প্রদেশের মসজিদ কমিটি।
ইমাম মাহদীর(আ.) আবির্ভাবে বিশ্ব দুর্নীতি মুক্ত অর্থনীতি দেখতে পাবে
বার্তা সংস্থা ইকনা: প্যারলিস' প্রদেশের ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক 'হাযমান হাসান' এ ব্যাপারে বলেন: মসজিদকে শুধুমাত্র ইবাদতের স্থান হিসেবে গড়ে তুললে হবে না, বরং এই পবিত্র স্থানে আমারা সমাজের ঐক্য শক্তিশালী করার জন্য বিভিন্ন কার্যক্রম করতে পারি।

তিনি 'সৈয়দ পুত্রা জামাল আল-লাইল' মসজিদে জনসম্মুখে বলেন: মসজিদে প্রতি তরুণদের উৎসাহিত করার জন্য মসজিদ কর্তৃপক্ষের উচিত তরুণদের জন্য নতুন কার্যক্রম চালু করা।

হাযমান হাসান বলেন: উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে, তরুণদের জন্য মসজিদে বিনামূল্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে পারে এবং তাদেরকে আমরা জামায়াত সহকারে নামাজ আদায়ের জন্য মসজিদে দাওয়াত করতে পারি।

মালয়েশিয়ায় প্রায় ৩০ কোটি জনগণ রয়েছে। এরমধ্যে ৬০ শতাংশ মুসলিম অধিবাসী। ২০১১ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশটিতে প্রায় ৫ হাজার মসজিদ রয়েছে।

iqna


captcha