IQNA

কানাডায় অশ্বারোহী সৈন্যদের ইউনিফর্মে যোগ হল হিজাব

17:04 - August 26, 2016
সংবাদ: 2601456
কানাডায় অশ্বারোহী সৈন্যদের ইউনিফর্মে যোগ হল হিজাব
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পুলিশ বাহিনীতে মুসলিম সৈন্যদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সেদেশের সরকার ঘোষণা করেছে: মুসলিম নারীরা চাইলে পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব ব্যবহার করতে পারবে।

বার্তা সংস্থা ইকনা: কানাডা সরকার ২৩ আগস্ট ঘোষণা করেছে, যে সকল মুসলিম নারীরা কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশে যোগ দিতে চাই, তারা ইচ্ছা করলে পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব ব্যবহার করতে পারবে।
রালফ গুডেলের মুখপাত্র, কানাডার জননিরাপত্তা মন্ত্রী ঘোষণা করেছেন: সম্প্রতি কানাডিয়ান পুলিশ রয়েল কমিশনার পুলিশ ইউনিফর্মের সাথে হিজাব যোগ করার ব্যাপারে সম্মতি প্রদান করেছেন।
তিনি বলেন: সমাজে সংস্কৃতির বৈচিত্র্য এবং রয়্যাল মাউন্টেড পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কানাডার স্থানীয় মিডিয়া ঘোষণা করেছে: মুসলিম নারীদের ইউনিফর্মের জন্য তিন প্রকারের হিজাব পরীক্ষা করার হয়েছে এবং এর মধ্যে একটিকে স্বীকৃতি দেওয়া হবে।
কানাডিয়ানদের জন্য রয়্যাল মাউন্টেড পুলিশের ইউনিফর্ম একটি জাতীয় প্রতীক। এই ইউনিফর্ম ১৮০০ সাল থেকে সেদেশে প্রচলিত এই পোশাকের খুব কমই পরিবর্তন আনা হয়েছে।
পুলিশ বাহিনীতে হিজাব ব্যবহারের জন্য এখনও পর্যন্ত কেউ আহ্বান জানায়নি। রয়্যাল মাউন্টেড পুলিশ বাহিনী আশাবাদী এই পদক্ষেপের মাধ্যমে মুসলিম নারীরা পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করবে।

iqna




captcha