IQNA

হিজাবের প্রতি উত্সাহিত হচ্ছে জার্মানের অমুসলিম নারীরা

18:51 - September 19, 2016
সংবাদ: 2601596
হিজাবের প্রতি উত্সাহিত হচ্ছে জার্মানের অমুসলিম নারীরা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের একটি প্রতিষ্ঠান প্রচারমূলক প্রোগ্রামের মাধ্যমে অমুসলিম নারীদেরকে ইসলামী হিজাবের প্রতি উৎসাহিত করছে।
হিজাবের প্রতি উত্সাহিত হচ্ছে জার্মানের অমুসলিম নারীরা

বার্তা সংস্থা ইকনা: জার্মানে ইসলাম পোশাকের প্রতি ইসলাম বিদ্বেষীদের খারাপ দৃষ্টি রয়েছে। ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘের বৈজ্ঞানিক, সংস্কৃতি এবং শিক্ষামূলক শাখার পক্ষ থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে ১৮ মিনিটের একটি প্রচারণা প্রোগ্রামের নির্মাণ করেছে। প্রচারণা প্রোগ্রামের মাধ্যমে অমুসলিম নারীদেরকে ইসলামী হিজাবের প্রতি উৎসাহিত করছে।

এই প্রোগ্রামের মাধ্যমে জার্মানে বর্ণবাদ বৈষম্যের উত্তেজনা হ্রাস করার জন্য সেদেশের নারীদের হিজাবের প্রতি উত্সাহিত করা হচ্ছে ।

গত সপ্তাহে জার্মানে এক মুসলিম নারী হিজাব ব্যবহার করে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তাকে হিজাব খুলতে বলা হয়। ঐ মুসলিম নারী হিজাব খুলতে রাজি না হওয়ার কারণে রেস্টুরেন্ট থেকে বের হতে বাধ্য করা হয়।

গত মাসে জার্মানের বার্লিন এক মুসলিম হিজাবী নারীর ওপর বর্ণবাদরা হামলা করে।

iqna


captcha