IQNA

17:06 - September 20, 2016
সংবাদ: 2601605

ঈদে গাদির উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: আরবী ১৮ জিলহজ্ব ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ঈদে গাদির নামে এ দিনটি পরিচিত। দশম হিজরির এ দিনে রাসুলে খোদা (সা.) যে ঐতিহাসিক ঘোষণা দেন তারই আলোকে এ দিনটি উদযাপিত হয় অত্যন্ত গুরুত্বের সাথে।

ঈদে গাদির উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব অনুষ্ঠান
ঈদে গাদির উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব অনুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে শহরে জায়ফারিয়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বিশেষে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার জন্য জায়ফারিয়া ইসলামিক সেন্টারের যুবক সদস্যরা একনিষ্ঠ ভাবে পরিশ্রম করে যাচ্ছে।

ধর্মীয় উৎসব অনুষ্ঠানে ঈদের গাদির ও ইমাম আলী (আ.)এর ফজিলতের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম গোলাম আলী হায়দার। এছাড়াও আহলে বায়েত (আ.)এর শানে ফার্সি ও উর্দু ভাষায় গজল, কবিতা ও ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হবে।

উক্ত অনুষ্ঠান শুক্রবার (২৩ অক্টোবর) এশার নামাজের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬:০টায় অ্যাডিলেড শহরের "পারিশ" মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জায়ফারিয়া ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আহলে বায়েত (আ.)এর সকল ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন।

iqna


ট্যাগ্সসমূহ: ঈদ ، গাদির ، ইমাম ، আলী ، ইসলাম ، ইকনা ، নামাজ ، খোদা
captcha