IQNA

মস্কোয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি বিচারকের অংশগ্রহণ

15:53 - September 25, 2016
সংবাদ: 2601632
মস্কোয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি বিচারকের অংশগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মোট ৫ জন বিচারক বিচারকার্য সম্পন্ন করবে।

বার্তা সংস্থা ইকনা: ৫ জন বিচারকের মধ্যে ইরানের দক্ষ ক্বারি এবং কুরআনের অধ্যাপক 'আব্বাস ইমাম জুমায়' রয়েছেন।
প্রথম বারের মত রাশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি বিচারক উপস্থিত হয়েছেন। এই প্রতিযোগিতায় অধ্যাপক 'আব্বাস ইমাম জুমায়' প্রতিযোগীদের কণ্ঠ এবং সূর বিচার করবেন।
বিচারক মণ্ডলীর টিমে ইরান ছাড়াও এই প্রতিযোগিতায় বাহরাইন, মরক্কো, তুরস্ক ও রাশিয়ার একজন করে বিচারক উপস্থিত রয়েছেন।
সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে মাহদী সায়াদ অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রতিযোগিতা প্রতিবছর রাশিয়ার মুফতি কাউন্সিলের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং একাধারে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

captcha