আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকাদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতায় মালয়েশিয়া, ইয়েমেন ও বাহরাইনের প্রতিনিধি পর্যায়ক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
এছাড়াও ইরানী প্রতিনিধি মহাদী সায়াদ চতুর্থ এবং ইরাকের প্রতিনিধি পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।
বিশ্বের ২৮টি দেশের প্রতিনিধি কুরআন তিলাওয়াত বিভাগে একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন। সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করার জন্য বাহরাইন, মরক্কো, তুরস্ক, রাশিয়া এবং ইরানের বিচারক উপস্থিত ছিলেন।